জামালপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদকে শনিবার রাতে রাজধানীর গুলশান থেকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবি’র অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, বকশীগঞ্জে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে নির্বাচিত নূর মোহাম্মদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তাঁর দেশত্যাগেও নিষেধাজ্ঞা আছে।
রাজনীতি
জামালপুরের সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ আটক

শেয়ার করুন







