জাতীয় সংসদে সোমবার ছয়টি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সম্মতিক্রমে চিফ হুইপ মো. নূরুল ইসলাম মনি পৃথক পৃথকভাবে কমিটি গঠনের প্রস্তাব সংসদে উত্থাপন করেন। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে কণ্ঠভোটে প্রস্তাবগুলো গৃহীত হয়।

গঠিত কমিটিগুলোর মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৬ আসনে বিএনপির সংসদ সদস্য মো. মনিরুল হক চৌধুরী।

শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন কুমিল্লা-৯ আসনে বিএনপির সংসদ সদস্য মো. আবুল কালাম।

আরও পড়ুন

সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি জামায়াতের তাহের 

সংসদে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি মুশফিকুর

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন সংরক্ষিত মহিলা আসন-২৭-এর বিএনপির সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মো. খালেদ হোসেন মাহবুব।

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন রাজশাহী-৩ আসনে বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ শফিকুল হক মিলন।

আরও পড়ুন

সংসদে আইন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন, সভাপতি পার্থ

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ও কার্য উপদেষ্টা কমিটি গঠন

এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বরিশাল-৩ আসনে বিএনপির সংসদ সদস্য জয়নুল আবেদীন।

এমএমএআর