ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ছয়জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে পাঠানোর (পুশইন) চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে, তাদের সেই চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২৫ জুলাই) ভোরে উপজেলার সামন্তা সীমান্তে ঘটনাটি ঘটে।

বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, আজ ভোর ৫টার দিকে সামন্তা এলাকার সীমান্ত পিলার ৫৫/এমপি বরাবর অবস্থিত গেট দিয়ে ৫৯ বিএসএফ ব্যাটালিয়নের সিঙ্গামোড়া ক্যাম্প ৬ জনকে পুশইন করার চেষ্টা চালায়। তাদের মধ্যে চারজন পুরুষ ও দুইজন নারী। 

তিনি আরো জানান, বিষয়টি বিজিবির নজরে এলে তারা বাধা দেয়। বর্তমানে ওই ছয়জন সীমান্তের শূন্যরেখা থেকে ৩০ গজ ভারতের অভ্যান্তরে অবস্থান করছে।