দেশে টানা উচ্চ মূল্যস্ফীতিতে জনজীবন অতিষ্ঠ। তবে, জুন মাসে কিছুটা ইতিবাচক পরিবর্তন এসেছে। দীর্ঘ সময় পর সার্বিক মূল্যস্ফীতি ৯ দশমিক ১৬ শতাংশে নেমেছে। মূলত, খাদ্যপণ্যের মূল্যস্ফীতি হ্রাস পাওয়ায় এই উন্নতি যাচ্ছে। তবে, বাজারে সাধারণ ভোক্তাদের জন্য কাঙ্ক্ষিত স্বস্তি এখনো ফেরেনি।