কক্সবাজারে টানা বর্ষণ ও পাহাড় ধসে রোহিঙ্গা ক্যাম্পসহ বিভিন্ন এলাকায় ১০ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৬ জুলাই) জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল মান্নান এই তথ্য নিশ্চিত করেছেন। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় ২৬৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।এদিকে সমুদ্র উত্তাল থাকায় ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করা হয়েছে। তবে বৈরী আবহাওয়া উপেক্ষা করেই কক্সবাজার সমুদ্রসৈকতে পর্যটকদের উল্লেখযোগ্য উপস্থিতি দেখা গেছে। বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সৈকতে লাইফগার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন এবং নিয়মিত টহল দিচ্ছেন।সার্বিক পরিস্থিতি পর্যালোচনা ও দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আজ সন্ধ্যায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা ডেকেছে জেলা প্রশাসন।/
রাজনীতি
কক্সবাজারে পাহাড় ধসে ১০ প্রাণহানি, সতর্কতা জারি

শেয়ার করুন







