গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জাংগালিয়া ইউনিয়নে গভীর নলকূপের বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির চেষ্টা ব্যর্থ হয়েছে। পাহারায় থাকা কৃষকদের ধাওয়ায় ঘটনাস্থলে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মানিব্যাগ ও চুরির সরঞ্জাম ফেলে পালিয়ে গেছে চোরচক্র। সোমবার (১৩ জুলাই) দিবাগত রাত ৩ টার দিকে ইউনিয়নের আজমতপুর গ্রামে এ ঘটনা ঘটে।ফেলে যাওয়া আলামতের মধ্যে রয়েছে একটি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, মানিব্যাগ, টর্চলাইট, গেঞ্জি, দুই জোড়া প্লাস্টিকের স্যান্ডেল, প্লাস্টিকের রশি, সিগারেটের প্যাকেট ও একটি বাঁশ। এসব আলামত ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় বাসিন্দারা জানান, আজমতপুর মৌলভীবাড়ি গভীর নলকূপের আওতায় সেচ দেওয়ার জন্য ৩ টি ট্রান্সফরমার রয়েছে। কয়েক দিন আগে একটি ট্রান্সফরমারের কয়েল চুরি হয়ে যাওয়ায় কৃষকরা নিজেরা পালাক্রমে রাত জেগে পাহারা দিচ্ছিলেন। সোমবার দিবাগত রাতে আবার চুরির উদ্দেশ্যে সেখানে আসে একদল চোর।গভীর নলকূপের চালক আবু তৈয়ব আখন্দ বলেন, "রাত ৩ টার দিকে ট্রান্সফরমারের কাছে ২ জনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখি। চিৎকার দিয়ে তাদের ধাওয়া করলে তারা দ্রুত পালিয়ে যান। পরে ঘটনাস্থলে চুরির সরঞ্জাম ও মানিব্যাগ পড়ে থাকতে দেখা যায়।"স্থানীয় কৃষক আনিসুর রহমান ও শফিকুল ইসলাম জানান, সারা দিন কৃষিকাজ করে আবার রাতে পাহারা দেওয়া তাদের জন্য কষ্টসাধ্য হয়ে পড়েছে। ঝড়-বৃষ্টির রাতে চোরদের বাধা দিতে গিয়ে জীবনের ঝুঁকিও নিতে হচ্ছে। চুরির হাত থেকে বাঁচতে বর্ষা মৌসুমে যখন সেচ লাগে না, তখন ট্রান্সফরমার খুলে পল্লী বিদ্যুতের হেফাজতে রাখার দাবি জানান তারা।এ বিষয়ে পল্লী বিদ্যুৎ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. জাহাঙ্গীর আলম বলেন, কোনো গ্রাহক চাইলে বর্ষা মৌসুমে ট্রান্সফরমার খুলে পল্লী বিদ্যুতের হেফাজতে রাখতে পারেন। আবেদনের ভিত্তিতে পরবর্তী সময়ে তা আবার স্থাপন করে দেওয়া হবে।/
রাজনীতি
কালীগঞ্জে ট্রান্সফরমার চুরির চেষ্টা ব্যর্থ, আলামত ফেলে পালাল চোর

শেয়ার করুন







