ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফী হত্যা মামলায় হাইকোর্টে খালাস পাওয়ার পর গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি কামরুন নাহার মনি। দীর্ঘ প্রায় সাত বছর কারাবাসের পর মুক্তির সময় তার সঙ্গে বেরিয়ে এসেছে কারাগারে জন্ম নেওয়া কন্যাসন্তান মোবাশ্বিরা খানম রাথী। কারাগার থেকে বের হওয়ার পর মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে […]