চট্টগ্রামের মিরসরাইয়ের সোনাপাহাড়ে কয়েকজন মিলে ঘন করে দেশি গাছের চারা লাগিয়েছিলেন। জাপানি মিয়াওয়াকি পদ্ধতি, যেখানে অল্প জায়গায় গাছ বসানো হয় গায়ে গায়ে। তেরো মাস পর জায়গাটা দেখতে বনের মতো হয়ে গেল। সরকারি প্রকল্প ছিল না, বিদেশি অনুদানও না, নিজেদের উদ্যোগে করা। ওই গাছগুলো এখন প্রতিদিন বাতাস থেকে কার্বন টানছে। আর ঠিক এই টানাটুকুর জন্য ইউরোপ-আমেরিকা-জাপানের […]