কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে জাতীয় সংসদে শোক প্রস্তাব গৃহীত হয়েছে। পাশাপাশি আগামীকাল বুধবার (১৫ জুলাই) দেশব্যাপী অর্ধদিবস শোক পালন করা হবে এবং জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে।

মঙ্গরবার (১৪ জুলাই) জাতীয় সংসদে এ প্রস্তাব উত্থাপন করেন সরকার দলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনি। প্রস্তাবটি ডেপুটি স্পিকার কায়সার কামাল ভোটে দিলে তা কণ্ঠভোটে পাস হয়। পরে প্রয়াত শেখ হামাদ বিন খলিফা আল থানির আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সংসদ সদস্য শামীম কায়সার।

আরও পড়ুন

মারা গেছেন কাতারের সাবেক আমির

সংসদে সিদ্ধান্ত হয়- এই শোক প্রস্তাব কাতার সরকার ও ঢাকার কাতার দূতাবাসে পাঠানো হবে।

গত ১২ জুলাই কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৭৪ বছর। শেখ হামাদ ১৯৯৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতার শাসন করেন। জ্বালানিসমৃদ্ধ দেশটির চোখধাঁধানো উন্নয়নের একজন গুরুত্বপূর্ণ কারিগর তিনি। কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির পিতা তিনি।

আরও পড়ুন

কাতার গেলেন স্পিকার

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে বর্তমান আমির, রাজপরিবার এবং ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি সংহতি ও সমবেদনা জানাতে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি প্রতিনিধিদল দোহায় গেছেন।

এমওএস/কেএসআর