খুলনা মহানগরীর প্রান্তিকা আবাসিক এলাকার একটি ভবনের সামনে থেকে অজ্ঞাত এক নারীর বস্তাবন্দি রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৮ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে প্রান্তিকা আবাসিক এলাকার ৩ নম্বর রোডের ওই সাত তলা বাড়ির সামনে একটি বড় প্লাস্টিকের বস্তা পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। বস্তার এক পাশ থেকে তাজা রক্ত বের হতে দেখে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে কাছে গিয়ে বস্তার ভেতর মানুষের মরদেহ থাকার বিষয়টি নিশ্চিত হয়ে খুলনা সদর থানায় খবর দেন। খবর পেয়ে খুলনা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, আশেপাশে অভিযান শুরু করেছি এবং তদন্ত চলমান রয়েছে। জড়িতদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরিফুর রহমান/এফএ/এএসএম