কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বলদিপাড়া গ্রামের আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হন আবু সাইয়েদ। এ সময় তাকে বাঁচাতে গিয়ে রাবেয়া বেগমও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে দুজনই মারা যান।
উলিপুর থানার ওসি সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যুর খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।”








