ইন্দোনেশিয়ার রক্ষণশীল আচেহ প্রদেশের এক তরুণ দম্পতিকে টিকটক লাইভস্ট্রিমে চুম্বন করায় প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়েছে। ইসলামী আইন লঙ্ঘনের দায়ে একটি শরিয়া আদালত এই দণ্ড কার্যকর করেছে বলে বৃহস্পতিবার (২ জুলাই) দ্য গার্ডিয়ান জানিয়েছে।