বর্তমানে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। বিষয়টিকে খুব ভালো লক্ষণ নয় বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।

আরও পড়ুন

‘এককালীন দিবি ২ কোটি টাকা, প্রতি মাসে ১০ লাখ’

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ‌‘চট্টগ্রাম নগরীতে এক ইন্টারনেট ব্যবসায়ীর প্রতিষ্ঠানে ঢুকে তাণ্ডব চালানো দুর্বৃত্তদের সামাজিক ও রাজনৈতিক পরিচয় থাকলে তা প্রকাশ করুন। তাদের পাকড়াও করে আইনের আওতায় আনুন। জানি না, কঠিন শাস্তির বিধান হবে কি না। লক্ষণ খুব ভালো নয়।’

jagonews24.com

তিনি আরও লেখেন, ‘জনগণকেই এখন নিজেদের আত্মরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা নিতে হবে। কারণ, সরকার কোনো কার্যকর নিরাপত্তা দিতে পারছে না। একের পর এক অভিনব ঘটনা ঘটেই চলছে। এদের খুঁটির জোর কোথায়?’

আরও পড়ুন

এইচএসসি পরীক্ষা পেছানো হয়নি কেন, সংসদে ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম নগরের চকবাজার থানার চন্দনপুরা-বাকলিয়া অ্যাকসেস সড়কের ডিজিটাল ডটনেট (ডিডিএন) কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। দুই কোটি টাকা চাঁদা দাবি করে তা না পেয়ে ওই ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠানে দিনদুপুরে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের অভিযোগ ওঠে।

পুলিশের দাবি, বিদেশে পলাতক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারীরা এ হামলার সঙ্গে জড়িত। তাদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

কেএসআর/