মুন্সীগঞ্জের লৌহজংয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় বৃক্ষরোপণ করা হয়েছে। সোমবার (২৯ জুন) বিকেলে উপজেলার কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়। মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নসংক্রান্ত ‘লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন’ (লেইস) প্রকল্পের উদ্যোগে এ আয়োজন করা হয়।সরকার ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এবং শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতিপ্রেম জাগ্রত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচির শুরুতে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি বিদ্যালয় ক্যাম্পাস ও আশপাশের সড়ক প্রদক্ষিণ করে। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ওষধি গাছের চারা রোপণ করা হয়।বৃক্ষরোপণ কার্যক্রমে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও অভিভাবক ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এ সময় শিক্ষকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়তে প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ লাগানো এবং সেটির পরিচর্যা করা উচিত।অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারসহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন।
রাজনীতি
লৌহজংয়ে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ কর্মসূচিতে বৃক্ষরোপণ

শেয়ার করুন







