মহিলাবিষয়ক অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৩ থেকে ২০তম গ্রেডের ৬ ক্যাটাগরিতে মোট ৭৩১ জনবল নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু ৮ জুলাই ২০২৬ থেকে, চলবে ২৮ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
১. পদের নাম ও সংখ্যা: সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৮০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ৩০ শব্দ টাইপ করার/বাংলা ৫০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড–১৩)
২. পদের নাম ও সংখ্যা: ট্রেড ইন্সট্রাক্টর (জেলা) ৯৭টি (দর্জিবিজ্ঞান ৫৩টি, বুটিক বাটিক ২২টি, নকশিকাঁথা ২২টি)।
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সরকার কর্তৃক অনুমোদিত কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম ডিপ্লোমা এবং যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি, সেইসব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদ। মহিলা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)
৩. পদের নাম ও সংখ্যা: সাঁটমুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর ৬টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাসসহ ইংরেজিতে প্রতি মিনিটে ৭০ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৮ শব্দ টাইপ করার/বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ সাঁটলিপি গ্রহণ এবং ২৫ শব্দ টাইপ করার গতি।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৪. পদের নাম ও সংখ্যা: ডে-কেয়ার ইনচার্জ ২৫টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃতিপ্রাপ্ত বোর্ড থেকে এইচএসসি পাস। অথবা এসএসসি পাস এবং শিশুযত্ন কর্মসূচি এবং নার্সিংয়ে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। কেবল মহিলা প্রার্থীদের বিবেচনা করা হবে।
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
৫. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৬৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম উচ্চমাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ এবং প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ/বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি।
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)
৬. পদের নাম ও সংখ্যা: অফিস সহায়ক ৪৩৮টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: ন্যূনতম অষ্টম শ্রেণি পাস।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০)
বয়সসীমা: ১ জুলাই ২০২৬ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে। তবে ‘ট্রেড ইন্সট্রাক্টর’ পদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত গ্রহণযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।
আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জবাবদ মোট ১১২ টাকা। ৬ নম্বর পদের আবেদন ফি টেলিটকের সার্ভিস চার্জবাবদ মোট ৫৬ টাকা অনধিক ৭২ ঘণ্টার মধ্যে জমা দিতে হবে। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জবাবদ ৫৬ টাকা।
আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ২৮ জুলাই ২০২৬, বিকেল ৪টা।
সূত্র: বিজ্ঞপ্তি






