বোস্টন স্টেডিয়ামে ছয় মিনিটের ঝড়ে মরক্কোর রক্ষণ দুর্গ ভেঙে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে ফ্রান্স। শুক্রবারের এই কোয়ার্টার ফাইনাল ম্যাচে ফ্রান্স ২-০ গোলে হারিয়েছে মরক্কোকে। প্রথমার্ধে আধিপত্য বিস্তার করেও গোল পায়নি দিদিয়ের দেশমের দল। এমনকি ২৫তম মিনিটে কিলিয়ান এমবাপে একটি পেনাল্টি সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ হন। এমবাপের দুর্বল স্পট-কিক সহজেই লুফে নেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। এরপর লুকা দিনের একটি দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসলে গোলশূন্যভাবেই বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ফ্রান্স। ৬০তম মিনিটে এমবাপের চোখ ধাঁধানো এক শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন (১-০)। এই গোলের ছয় মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে। এমবাপের বুদ্ধিদীপ্ত দৌড়ে মরক্কোর দুই ডিফেন্ডার বিভ্রান্ত হলে দেম্বেলের সামনে ফাঁকা জায়গা তৈরি হয়। বক্সের বাইরে থেকে নেওয়া দেম্বেলের বাঁকানো শট বুনুর হাত ছুঁয়ে জালে জড়ালে ২-০ ব্যবধানে এগিয়ে যায় ফরাসিরা। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই জয় নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এই জয়ের ম্যাচে কিলিয়ান এমবাপে গড়েছেন ফুটবলের এক বিরল রেকর্ড। ফিফা বিশ্বকাপের ৯৬ বছরের ইতিহাসে ৭,২৯৫ জন ফুটবলারের মধ্যে মাত্র নয়জন খেলোয়াড় এক আসরে ৮ বা তার বেশি গোল করার কৃতিত্ব দেখিয়েছেন। সেই তালিকার শীর্ষে থাকা ফরাসি এই ফরোয়ার্ড টানা দুই বিশ্বকাপে ৮টি করে গোল করার অনন্য নজির গড়েছেন। ২০২২ বিশ্বকাপে ৮ গোল করার পর ২০২৬ বিশ্বকাপেও এখন পর্যন্ত সমান সংখ্যক গোল করেছেন তিনি। ফুটবল ইতিহাসের এই ধারাবাহিক অর্জন এমবাপেকে নিয়ে গেছে অনন্য এক উচ্চতায়।
রাজনীতি
মরক্কোকে হারিয়ে সেমিফাইনালে ফ্রান্স, এমবাপের নতুন ইতিহাস

শেয়ার করুন







