বিশ্বকাপে ইকুয়েডরের বিপক্ষে মেক্সিকোর জয়ের পর মেক্সিকো সিটিতে আনন্দ উদযাপনের সময় শ্বাসরোধ হয়ে অন্তত দুজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন ১৯ বছর বয়সী এক নারী এবং অন্যজন ৪৪ বছর বয়সী এক পুরুষ। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সরকারের তথ্য অনুযায়ী, বিশ্বকাপে জাতীয় দলের পরবর্তী পর্বে উত্তীর্ণ হওয়া উপলক্ষে মেক্সিকো সিটিতে বুধবার আনন্দ উল্লাসে মেতে ওঠেন বহু মানুষ। সে সময়ই অন্তত দুজনের মৃত্যু হয়েছে।

শহরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ওই দুজন শ্বাসরোধ হয়ে মারা গেছেন। তবে স্থানীয় গণমাধ্যম বলছে, আরও একজনের মৃত্যু হয়েছে। কিন্তু এ বিষয়টি কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করেনি।

ইকুয়েডরকে হারিয়ে মেক্সিকো ১৯৮৬ সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জয়লাভ করেছে এবং শেষ ১৬-তে পৌঁছেছে। এরপরেই এই আনন্দ উদযাপন শুরু হয়।

স্থানীয় সরকারের হিসাব অনুযায়ী, মেক্সিকো সিটির রাস্তায় বিশেষ করে ‘অ্যাঞ্জেল অব ইন্ডিপেন্ডেন্স’ স্মৃতিস্তম্ভের চারপাশে ১০ লাখেরও বেশি মানুষ জড়ো হয়েছিল।

টিটিএন