সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে সব্যসাচী মুখার্জির দিওয়ালির সংবর্ধনা অনুষ্ঠানে জমকালো কারুকাজের বদলে শাড়ির রং, কাপড়ের দীপ্তি এবং ভিন্ন অনুষঙ্গ বাছাই করেছিলেন রানি মুখার্জী। উৎসবের সাজে ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন ঘটাতে রানির এই লুক থেকে নেওয়া যেতে পারে কিছু স্টাইলের ধারণা।

অনুষ্ঠানে সব্যসাচী মুখার্জি এবং মার্কিন অভিনেতা ও লেখক কাল পেনের সঙ্গে রানি মুখার্জি
উৎসবের সাজে শাড়িকে কীভাবে আধুনিক আভিজাত্যে উপস্থাপন করা যায়, সেটাই দেখিয়ে দিলেন। হাতে রুপালি কারুকাজ করা ছোট আকারের ব্যাগ। চেইন লাগানো ব্যাগটিতেও আভিজাত্যের ছাপ। কানে সূক্ষ্ম নকশার ঝোলানো দুল। হাতে একাধিক ব্রেসলেটের সঙ্গে ধাতব ঘড়ি
একই রঙের হাতাকাটা ব্লাউজ। ব্লাউজে ভি-আকৃতির গলা। সাজে পুরোনো দিনের আভিজাত্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন। চোখে মোটা ফ্রেমের কালো, চৌকো চশমা। এই অনুষঙ্গ রানির সাদামাটা সাজে যোগ করেছে নতুন মাত্রা
রানির চোখের সাজ ছিল স্বাভাবিক, গালে হালকা ব্লাশ-অন এবং ভ্রু ছিল সুস্পষ্টভাবে আঁকা। তবে পুরো সাজে সবচেয়ে বেশি নজর কেড়েছে উজ্জ্বল লাল লিপস্টিক। ঠোঁটের এই গাঢ় রং তাঁর সাজে এনে দিয়েছে নাটকীয়তা। অনুষ্ঠানে সব্যসাচী মুখার্জির সঙ্গে রানি মুখার্জি
বাদামি হাইলাইট করা চুল খোলা রেখেছিলেন রানি। একদিকে সিঁথি করে চুলে এনেছিলেন ঢেউখেলানো আবহ। সব মিলিয়ে রানির এই সাজ মনে করিয়ে দেয়, উৎসবের পোশাকে নজর কাড়তে সব সময় ভারী কারুকাজ বা জমকালো অনুষঙ্গের প্রয়োজন হয় না। কখনো কখনো সাদামাটা সাজই হয়ে উঠতে পারে সবচেয়ে আকর্ষণীয়। অনুষ্ঠানে সব্যসাচী মুখার্জির সঙ্গে রানি মুখার্জি

সূত্র: এনডিটিভি ও হিন্দুস্তান টাইমস

কোটা দিয়ে শাড়ি ছাড়াও বানানো যায় নানা ধরনের পোশাক, দেখুন ৭টি ছবি