রাজধানীর মিরপুর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। এসময় বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
বুধবার (১৫ জুলাই) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
গ্রেফতাররা হলেন মো. আব্দুল্লাহ রাহাত, মো. নাফিস খান, মো. রাকিব, মো. মাহিন, মো. রাব্বী, মো. ইয়াসিন, মো. মানিক শেখ, মো. রনি, মো. নাজমুল হোসেন, মো. রাফিউর রহমান, শেখ তামিম আকাশ, মো. আল আমিন, মো. মোতালেব পাঠান, মো. সাজু, মো. সাগর ইসলাম ও মো. মনির হোসেন।
আরও পড়ুন
ঢাকার ৬ থানায় পুলিশের অভিযানে গ্রেফতার ৫২
আরও গ্রেফতার হয়েছেন মো. আল আমিন, আব্দুর রহমান, আবু সাঈদ রাজা, মো. রতন, নাজির ব্যাপারী, মো. নাজমুল, মো. লতিফ, মো. জসিম, মো. সুমন আলী, মো. আকাশ, মো. মাসুম শেখ, মো. জাবের হোসেন তালিব, মো. রুবেল, মো. আল আমিন, মো. সবুজ, দিবা ফারাহ, মো. ববি ওরফে রনি, মো. ওয়াহিদুর রহমান ও মো. জাহাঙ্গীর আলম।
মিরপুর মডেল থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, বুধবার থানার পুলিশ সেখানকার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৩৫ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি ও বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত অপরাধী।
গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
কেআর/একিউএফ








