জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) শাখা ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। ৬৮ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ২০১৬-২০১৭ শেষণের চারুকলা বিভাগের হাবিবুর রহমান হাবিবকে আহ্বায়ক ও ২০১৫-২০১৬সেশনের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ এর মারুফ হাসানকে (মামুন সরকার) সদস্য সচিব করা মনোনীত করা হয়েছে।
বুধবার (৭ জুন) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অন্য সদস্যদের মধ্যে রয়েছে-ইসরাফিল হোসেন, মুনতাসিন পারভেজ, রাসেল রানা, সানোয়ার শুভ, মাহমুদুল হাসান, তোফায়েল আহমেদ, মাশরুর আহমেদ ইনান, আফজাল হোসেন, হাসিব আল রাজ, তোফায়েল ইসলাম, শাকিল আহমেদ, মোরশেদুল ইসলাম, মেহেদী হাসান সিদ্দিকী, এ. এস. এম. সানোয়ার রাব্বি প্রমিস, তোফায়েল পুনম, মুনতাসীন মিরাজ, শাহজালাল আহমেদ জনি, লিটন যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এছাড়া, শাহাদাত হোসাইন, পাভেল খান, সানোয়ারুল ইসলাম লিমন, নাইমুল হাসান মঈন, ইফতেকার আহমেদ, আবু সাঈদ, সিয়াম, ফজলে রাব্বি, আশিক, রিয়াজ আহমেদকে সদস্য করা হয়েছে।








