ফিফা বিশ্বকাপ ২০২৬–এর নকআউট পর্বে ক্রোয়েশিয়াকে ২–১ গোলে হারিয়ে শেষ ষোলোয় উঠেছে পর্তুগাল। ম্যাচের প্রথমার্ধে সুযোগ তৈরি হয়েছে, আক্রমণ হয়েছে; কিন্তু গোল আসেনি। তবে দ্বিতীয়ার্ধে দেখা যায় রুদ্ধশ্বাস সব নাটকীয়তা। এই ম্যাচ ঘিরে মাঠের লড়াইয়ের পাশাপাশি গ্যালারি, ফ্যান জোনের নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

ম্যাচ শেষে ক্রোয়েশিয়ার খেলোয়াড়দের অভিবাদন জানাচ্ছেন গ্যালারিতে থাকা সমর্থকেরা
দলের পক্ষে গোল করে উদ্‌যাপন ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচের
গোল করেছিলেন ক্রোয়েশিয়ার ইওস্কো গাভার্দিওল। তবে পরে তা বাতিল হয়
পর্তুগালের হয়ে দুর্দান্ত হেডে দলের দ্বিতীয় গোলটি করেন গনসালো রামোস
পেনাল্টি শটে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল করার আগে লিসবনে বড় পর্দার সামনে সমর্থকেরা
গোল ঠেকাচ্ছেন পর্তুগালের গোলরক্ষক দিয়োগো কস্তা
পেনাল্টি থেকে গোল করার পর রোনালদোর উদ্‌যাপন। পাশে সতীর্থ রাফায়েল লিয়াও
ম্যাচের একটি মুহূর্তে লিসবনে বড় পর্দার সামনে পর্তুগালের সমর্থকদের প্রতিক্রিয়া
পর্তুগাল ও ক্রোয়েশিয়ার ম্যাচের একটি মুহূর্ত