পাহাড়ি ঢলে খাগড়াছড়ির দিঘিনালা এবং রাঙ্গামাটির বাঘাইহাট ও মাচালং সড়ক তলিয়ে যাওয়ায় সাজেক পর্যটনকেন্দ্রে ৬ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। বুধবার (৮ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে সাজেক রিসোর্ট মালিক সমিতি।রিসোর্ট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, গত কয়েক দিনের টানা ভারী বর্ষণে দিঘিনালা-বাঘাইহাট-মাচালং সড়কের বিভিন্ন অংশ প্লাবিত হয়েছে। পানির স্রোত থাকায় এই পথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। গত দুদিনে ভ্রমণে আসা প্রায় ৬০০ পর্যটক বর্তমানে সাজেকে অবস্থান করছেন। তারা সবাই নিরাপদ আছেন।রাহুল চাকমা আরও বলেন, ‘আজ বিকেলের মধ্যে সড়কের পানি কমে গেলে পর্যটকরা ফিরতে পারবেন। আর যদি পানি না কমে, তবে পর্যটকরা কটেজগুলোতে বিনা মূল্যে থাকতে পারবেন। বৈরী আবহাওয়া ও দুর্যোগের কারণে মালিক সমিতির পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়েছে।’এদিকে টানা বৃষ্টি ও পাহাড়ধসের আশঙ্কায় মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যা থেকে সাজেক ভ্রমণে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। জেলা ম্যাজিস্ট্রেট নাজমা আশরাফী স্বাক্ষরিত এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।/
রাজনীতি
পাহাড়ি ঢলে সাজেক সড়কে পানি, আটকা ৬০০ পর্যটক

শেয়ার করুন







