ফরিদপুরের ডেমড়া বাজারে দেবেন ঘোষের ভেজাল ঘি ও ছানা তৈরির কারখানায় বুধবার অভিযান চালিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা। কারখানায় দীর্ঘদিন ধরে নোংরা পরিবেশে এবং লাইসেন্স ছাড়াই ভেজাল ঘি ও ছানা তৈরি করে বিক্রি করা হচ্ছিল। অভিযানের খবর পেয়ে দেবেন ঘোষ পালিয়ে গেলেও তার ম্যানেজারকে এক লাখ টাকা জরিমানা, কারখানা সিলগালা ও বন্ধ করে দেওয়া হয়। এ সময় উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. আলহাজ উদ্দিন ও পুলিশের এসআই ইমরান হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।