ফুলপুরে স্ত্রীর টিকটকের ভিডিও ভাইরাল নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়ায় সাদিয়া খাতুন (১৯) নামে এক নববধূ আত্মহত্যার অভিযোগ পাওয়া গেছে। সে উপজেলার তিলাটিয়া গ্রামের হাফিজ উদ্দিন শাকিলের স্ত্রী ও পয়ারী গ্রামের গিয়াস উদ্দিনের মেয়ে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী হাফিজ উদ্দিন শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ। জানা যায়, হাফিজ উদ্দিন শাকিলের তৃতীয় স্ত্রী হিসাবে ৯ মাস আগে সাদিয়া খাতুনের বিয়ে হয়। সোমবার সাদিয়া খাতুনের অনেক আগের একটি টিকটক ভিডিও ফেসবুকে ভাইরাল হয়। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মঙ্গলবার বসতঘরে সাদিয়া খাতুনের ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ হাসপাতাল মর্গে পাঠায়।








