কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের কাছে নৌ পুলিশ চেয়েছেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন। এতে করে সংসদে হাসির রোল পড়ে যায়। কারণ নৌ পুলিশের দায়িত্বে থাকেন স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাণিসম্পদ মন্ত্রী নয়।

মঙ্গলবার (৭ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে এ ঘটনা ঘটে। এ সময় মন্ত্রী হেসে বলেন, ‘পুলিশ তো আমার হাতে নাই।’

এর পরে সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনকে স্পিকার বলেন, আপনি প্রশ্ন করবেন পানিসম্পদ মন্ত্রীকে। উনি (আমিন উর রশিদ) নৌ পুলিশের কি করবেন? উনি তো নৌ পুলিশ স্থাপন করতে পারবেন না। আপনি কি একটা থানা চাচ্ছেন, নৌ পুলিশের থানা।

এরপরে ফরিদা ইয়াসমিন বলেন, আমি একটা নৌ পুলিশের থানার আবেদন করছি।

ফের মাইক নিয়ে স্পিকার প্রাণিসম্পদ মন্ত্রীকে বলেন, আপনার আন্ডারে থানা পুলিশ কিছু আছে? উত্তর দিন। এরপরে সংসদে হাসির রোল পড়ে যায়।

মন্ত্রীও হাসতে হাসতে বলেন, পুলিশ তো আমার হাতে নেই। তারপরও ওই এলাকায় আমার রিজার্ভের মাছ যদি কেউ ধরে সেই অছিলায় স্বরাষ্ট্রমন্ত্রীকে রিকুয়েস্ট করতে পারি কিছু পুলিশ পাঠানোর জন্য। এছাড়া আমার কিছু করার নেই।

এমওএস/এমএএইচ/