বিনা অনুমতিতে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল প্রকাশের আগে ওয়েব পোর্টালে ফাঁসের ঘটনায় মো. মেহতাব কায়েসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই ২০২৬) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রাথমিকের বৃত্তি পরীক্ষা ২০২৬: প্রশ্ন কাঠামো নিয়ে নতুন নির্দেশনা, নম্বর বন্টন যেভাবেপ্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল যথাযথ কর্তৃপক্ষ থেকে প্রকাশের আগে ওয়েব পোর্টালে আপলোড করার ক্ষেত্রে যথাযথ নিরাপত্তা প্রটোকল অনুসরণ না করে ফল ওয়েব পোর্টালে আপলোড করায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী অসদাচরণের অভিযোগে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মো. মেহতাব কায়েসকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল ওয়েব পোর্টালে আপলোডের তারিখ অর্থাৎ ৯ জুলাই থেকে সরকারি চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হলো।
এর আগে গতকাল বৃহস্পতিবার ঘটনার তদন্তে ৩ সদস্যর তদন্ত কমিটি করা হয়। কমিটিকে ৩ কার্যদিবসের মধ্যে ঘটনার তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়।
তদন্ত কমিটির আহ্বায়ক প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক মো. মিরাজুল ইসলাম উকিল, সদস্য সচিব প্রশাসন-২ শাখার সহকারী পরিচালক মোছা. রোখসানা হায়দার এবং সদস্য রয়েছেন উপবৃত্তি বিভাগের শিক্ষা অফিসার মো. জিয়াউল কবির সুমন।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল: আগেই ৯ জেলার ফলাফল প্রকাশ, তদন্তে কমিটি







