প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬-এর প্রশ্নপত্রের কাঠামো প্রেরণ এবং তা ওয়েবসাইটে আপলোডের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে অনুমোদিত প্রশ্নপত্রের কাঠামো মাঠপর্যায়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবহিত করা এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশের কথা বলা হয়েছে। গতকাল বুধবার (৮ জুলাই ২০২৬) এ বিষয়ে একটি চিঠি জারি করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)।
৫ জুলাই অনুষ্ঠিত ‘প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬ প্রশ্নপত্র কাঠামো অনুমোদন সংক্রান্ত সভা’য় প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র কাঠামো অনুমোদিত হয়েছে। অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে অবহিতকরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করা প্রয়োজন।
জার্মানিতে পড়তে কোন কোন পরীক্ষা প্রয়োজন, জেনে নিন ২০২৬ সালের নিয়মএ পরিস্থিতিতে অনুমোদন করা প্রাথমিক বৃত্তি পরীক্ষা প্রশ্নপত্র কাঠামো ২০২৬ মাঠপর্যায়ে প্রেরণ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করা হলো।
এদিকে ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার প্রকাশিত হবে। বৃহস্পতিবার (৯ জুলাই) বৃত্তি পরীক্ষার ফল প্রকাশের সব প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। দুই পদ্ধতিতে ফলাফল জানা যাবে।
এ বছর মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৮০ শতাংশ পাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাকি ২০ শতাংশ পাবে বেসরকারি বা কিন্ডারগার্টেনের প্রার্থীরা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের ‘ট্যালেন্টপুল’ ও ‘সাধারণ গ্রেড’—এ দুই ভাগে আর্থিক সুবিধা দেওয়া হয়।
প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষকদের সম্মানী পর্যায়ক্রমে বাড়ানো হবে: প্রধানমন্ত্রীসারা দেশে একযোগে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য তিন জেলা ছাড়া দেশের অন্য সব জেলায় গত ১৫ থেকে ১৮ এপ্রিল ২০২৬ পর্যন্ত এ পরীক্ষা চলে। আর পার্বত্য তিন জেলা—রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।
এ বছর মোট পরীক্ষার্থী ছিল ৬ লাখ ৪০ হাজারের কিছু বেশি। এর মধ্যে সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের (কিন্ডারগার্টেন)।







