ঢাকা, ২১ জুন: দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর প্রাক্তন শিক্ষার্থীদের একটি ঐক্যবদ্ধ জাতীয় প্ল্যাটফর্মে একীভূত করতে প্রাইভেট ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (PUAAB)-এর প্রথম অ্যাডহক নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন এই কমিটি PUAAB-এর সাংগঠনিক কাঠামো, গঠনতন্ত্র, সদস্য সংগ্রহ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক ও আন্তর্জাতিক চ্যাপ্টার, গবেষণা-উদ্ভাবন, কর্মসংস্থান ও উদ্যোক্তা উন্নয়ন এবং সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবে।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ আহসান চৌধুরী। যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন ফারিনা হক এবং ইঞ্জিনিয়ার এ এফ এম রহমান অনি। সদস্য সচিবের দায়িত্বে থাকছেন কাজী তাফসিরুল ইসলাম।
বিভিন্ন বিষয়ে দায়িত্ব পেয়েছেন একাধিক যুগ্ম সদস্য সচিব। তাদের মধ্যে সাকিফ আহমেদ (আইটি ও ডাটাবেজ), মো. তানভীর আহমেদ (আইন ও গঠনতন্ত্র), ইনজামুল ইসলাম (জনসংযোগ ও যোগাযোগ), ড. মুহাম্মদ শাহরিয়ার হক (গবেষণা ও প্রশিক্ষণ), আবদুল্লাহ আল মারুফ (কর্পোরেট ও ইন্ডাস্ট্রিয়াল নেটওয়ার্কিং), মনতাসির ইসলাম (আউটরিচ ও প্রবাসী অ্যালামনাই), এস. এম. মঈনউদ্দিন (ইভেন্ট ও লজিস্টিকস), মো. মাহবুবুর রহমান ফারাবী (আঞ্চলিক সমন্বয়), মো. সুমন-উল ইসলাম (ক্রীড়া ও সংস্কৃতি), সাদিয়া সুলতানা (সদস্য ও শৃঙ্খলা) এবং জেনিফার হোসেন (আন্তর্জাতিক বিষয়ক)।
কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আবদুল্লাহ হিল কাফি এবং প্রশাসন ও অফিস সম্পাদক হিসেবে মোহাম্মদ আহসান কবির রুবেল। কমিটির সমন্বয় কার্যক্রম পরিচালনার জন্য মো. আবদুল্লাহ আল মাহফুজ জাকারিয়া প্রধান সমন্বয়ক, সাকিব চৌধুরী উপ-প্রধান সমন্বয়ক, কামরুল হাসান প্রবাসী অ্যালামনাই বিষয়ক সমন্বয়ক, মোহাম্মদ রফিকুস সালেকিন আইন বিষয়ক সমন্বয়ক, নুসরাত জাহান সদস্য বিষয়ক সমন্বয়ক এবং সুমাইয়া ইসলাম গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সমন্বয়ক হিসেবে মনোনীত হয়েছেন।
নির্বাহী সদস্য হিসেবে কমিটিতে রয়েছেন ইমাম হোসাইন, মো. মনজুরুল ইসলাম, নওরোজ ফারহান চৌধুরী, এরিনা ওয়াশিমা, সারওয়ার খান, মাহবুব আলম পাপন, আল মামুন, নাজমুস সাকিব, নাফিজ মাযহারুল ইসলাম, রাকিবুল ইসলাম, উম্মি রোমান বিনতে কবির, মুকিদুর রহমান তনয়, মুহাম্মদ নাজমুল হোসাইন এবং মো. হানিফ আহমেদ জনি।
PUAAB জানিয়েছে, দেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের মধ্যে সহযোগিতা, জ্ঞান-অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা, উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়নে সংগঠনটি কাজ করবে। শিগগিরই সদস্য নিবন্ধন, বিশ্ববিদ্যালয়ভিত্তিক চ্যাপ্টার গঠন, সাব-কমিটি চূড়ান্তকরণ এবং জাতীয় পর্যায়ে অ্যালামনাই কার্যক্রমের রূপরেখা ঘোষণা করা হবে।
সংগঠনটি বিশ্বাস করে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর লক্ষাধিক অ্যালামনাইকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে যুক্ত করে শিক্ষা, দক্ষতা, উদ্ভাবন ও জাতীয় উন্নয়নে আরও সক্রিয় ভূমিকা রাখা সম্ভব।
“এক অ্যালামনাই নেটওয়ার্ক, আরও শক্তিশালী বাংলাদেশ”
আরও তথ্যের জন্য: puaab.org









