ফেনীর ছাগলনাইয়া উপজেলায় জোবায়ের হোসেন পারভেজ (৩২) নামে এক যুবলীগ নেতার হাত ও গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ জুন) সকালে উপজেলার ঘোপাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুর আহাম্মদ মাস্টারবাড়ি এলাকার একটি পুকুরপাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত জোবায়ের ওই এলাকার আবু তাহেরের ছেলে। তিনি স্থানীয় যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দিবাগত রাত একটার দিকে জোবায়েরকে শেষবার দেখেছিলেন তার বাবা। আজ ভোরে বাড়ির পাশে পুকুরপাড়ে তার গলা ও হাত বিচ্ছিন্ন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন।নিহতের ছোট ভাইয়ের অভিযোগ, একই গ্রামের সাদেক মিয়ার ছেলে শাহাদাত হোসেন ও মামুনুর রশিদ মামুনের সঙ্গে জোবায়েরের দোকানসংক্রান্ত বিরোধ ছিল। সম্প্রতি এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতি হয়। ওই বিরোধের জেরেই জোবায়েরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে তাদের দাবি।খবর পেয়ে ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।ওসি আবু তাহের বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন ও অভিযুক্তদের বিষয়ে তদন্ত চলছে। নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে এবং আইনি প্রক্রিয়া প্রক্রিয়াধীন।
রাজনীতি
পুকুরপাড়ে মিলল যুবলীগ নেতার ক্ষতবিক্ষত মরদেহ

শেয়ার করুন







