ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ৪৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫৪টি মামলা দায়ের করা হয়েছে।বুধবার (৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।গ্রেপ্তারকৃতদের মধ্যে মিরপুর বিভাগে সর্বোচ্চ ১০৭ জন। ওয়ারী বিভাগে ৫৯ জন, রমনা বিভাগে ৫০ জন, মতিঝিল ও তেজগাঁও বিভাগে ৪৯ জন করে, গুলশান বিভাগে ৪৫ জন, উত্তরা বিভাগে ৩৭ জন, লালবাগ বিভাগে ৩৩ জন ও গোয়েন্দা বিভাগে ৩ জন।অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে উদ্ধার করা হয়েছে ১৬ কেজি ৫৪০ গ্রাম গাঁজা, ৪৪৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩২ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল, একটি শুটার মেশিন, একটি কাঠ কাটার মেশিন, একটি গ্র্যান্ডিং মেশিন ও একটি স্ট্যান্ড ফ্যান।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।