কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় সরকারি একটি রাস্তা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ২ পক্ষের সংঘর্ষে জান্নাত (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ।মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলার উমর মজিদ ইউনিয়নের ডাংঘাট গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের আব্দুর সাত্তারের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সরকারি একটি রাস্তা নিয়ে ওই এলাকার দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে মঙ্গলবার দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দেশীয় অস্ত্র নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এতে প্রতিপক্ষের অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই মারা যান জান্নাত।উমর মজিদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসানুল কবির আদিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি রাস্তা নিয়ে বিরোধের জেরে এই সংঘর্ষ ও প্রাণহানি ঘটেছে।রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে।/
রাজনীতি
রাজারহাটে রাস্তা নিয়ে সংঘর্ষে নিহত ১

শেয়ার করুন







