বলিউড তারকাদের বাড়ির ভেতরটা কেমন, তা জানার আগ্রহ অনেকেরই। ক্যামেরার সামনে যে মানুষকে দেখা যায়, ঘরের ভেতরে তিনি একেবারেই অন্য রকম। সেখানেও থাকে নিজের মতো করে বাঁচার গল্প; কখনো একা, কখনোবা পরিবারের সঙ্গে। ভারতের বিভিন্ন শহরে থাকা তারকাদের বাড়িতে থাকে তাঁদের ব্যক্তিগত রুচি ও জীবনধারার প্রতিফলন। কোথাও আধুনিক সাজ, কোথাও আবার ঐতিহ্যের ছোঁয়া। প্রতিটি ঘরই যেন আলাদা একটি গল্প। ভক্তরা কিন্তু এ সবকিছু থেকেই নিজেদের ঘর সাজানোর নতুন নতুন ভাবনা নেয়। চলুন, দেখে নেওয়া যাক বলিউড তারকা শহীদ কাপুর ও মীরা কাপুরের অন্দরের সাজ।

বাড়িটিতে আছে চারটি বেডরুম, গ্ল্যামরুম, বড় বসার ঘর, গেস্টরুম, হোম থিয়েটার, লাউঞ্জ, ডিজে কর্নার, জিম আর অফিস
শহীদের আধুনিক ও নিরীক্ষাধর্মী রুচি এবং মীরার বাস্তবধর্মী পছন্দ—এ দুই ভিন্নধারা নিপুণভাবে একসঙ্গে করে ভারসাম্যপূর্ণ, আরামদায়ক ও নান্দনিক বাসস্থান তৈরি করেছেন স্থপতি
মেসির ৬০০ কোটি টাকা দামের বাড়িতে কী কী আছে
সবুজ গাছপালা, পরিষ্কার রেখার নকশা, মাটিরঙা কোমল রং ও বিভিন্ন টেক্সচারের ব্যবহার পুরো বাড়িকে দিয়েছে শান্ত ও আধুনিক আবহ
বাড়ির ইন্টেরিয়র পরিকল্পনা করেছেন স্থপতি অঙ্কুর খোসলা
ডলারভর্তি ব্যাগ, পাউরুটির চেয়ার, গোপন সিঁড়িসহ আর কী আছে সেলেনার স্বামী বেনি ব্ল্যাঙ্কোর বাড়িতে
বড় বড় জানালা দিয়ে ঘরে ঢুকে পড়ে প্রচুর আলো
আছে সাজার আলাদা ঘরও
অনন্যা পান্ডের বাড়ির অন্দর কেমন, দেখুন ছবিতে