সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এ প্রযুক্তিনির্ভর জেন্ডারভিত্তিক সহিংসতার সুস্পষ্ট সংজ্ঞা ও প্রতিকারের বিধান অন্তর্ভুক্ত করে আইনটি সংশোধনের আহ্বান জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সংসদ সদস্য, নাগরিক সমাজ ও গণমাধ্যমের প্রতিনিধি এবং জাতীয়-আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের বিশেষজ্ঞরা। বুধবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক নীতি সংলাপে তারা এই আহ্বান জানান। সংলাপে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, […]