১
ছয়টি বিশ্বকাপে খেলা পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই প্রথম টুর্নামেন্টের নকআউট ম্যাচে গোল পেলেন
৫১৯
বিশ্বকাপে সবচেয়ে বেশি সময় টানা ৫১৯ মিনিট গোল হজম না করার রেকর্ড এখন স্পেনের গোলকিপার উনাই সিমনের
৪১
৪১ বছর বয়সি প্রথম ফুটবলার হিসাবে বিশ্বকাপের নকআউট ম্যাচে গোল করলেন রোনাল্ডো
১
বিশ্বকাপের এক আসরে দুই ম্যাচে একাধিক গোল করা প্রথম স্প্যানিশ খেলোয়াড় মিকেল ওইয়ারসাবাল
৪
বিশ্বকাপে পেনালটি থেকে দ্বিতীয় সর্বোচ্চ চার গোল করেছেন রোনাল্ডো। সর্বোচ্চ পাঁচ গোল ইংল্যান্ডের হ্যারি কেইনের
৮
ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে বড় টুর্নামেন্টে যে আট ম্যাচে শুরুর একাদশে ছিলেন লামিনে ইয়ামাল, প্রতিটিই জিতেছে স্পেন
৬
চারটি ভিন্ন বিশ্বকাপে গোল করা ষষ্ঠ ফুটবলার ক্রোয়েশিয়ার ইভান পেরিসিচ
১০
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত ভিএআর-এর হস্তক্ষেপে বাতিল হয়েছে ১০টি গোল। ২০২২ আসরে সংখ্যাটি ছিল নয়
৮৮
৮৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে কোনো ম্যাচ জিতল সুইজারল্যান্ড
১০
বিশ্বকাপে ইউরোপের দলগুলোর বিপক্ষে টানা ১০ ম্যাচে জয়হীন আলজেরিয়া








