অনলাইন শপিং মার্কেট প্লেস শপআপ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘রিজিওনাল কো-অর্ডিনেটর’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম: রিজিওনাল কো-অর্ডিনেটর।
পদসংখ্যা: ৫টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/ডিপ্লোমা ডিগ্রি পাস।
চাকরির ধরন: বেসরকারি, ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ।
অভিজ্ঞতা: ১-২ বছর। তবে অভিজ্ঞতা ছাড়াও প্রার্থীরা আবেদনের সুযোগ পাবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: ২৫–৩৫ বছর।
কর্মস্থল: বরিশাল, ঢাকা, ফেনী, লক্ষ্মীপুর, নওগাঁ।
বেতন: ২০,০০০–২২,০০০ টাকা (মাসিক)।
অন্যান্য সুবিধা: যাতায়াত বিল, মোবাইল বিল, বার্ষিক বেতন বৃদ্ধি এবং দুটি উৎসব বোনাস দেওয়া হবে।
আবেদনপ্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ১১ জুলাই, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম








