ভালোবাসার উদযাপন যেমন ছিল, তেমনি ছিল ফ্যাশনেরও এক বর্ণিল আসর। বিশ্বখ্যাত পপ তারকা টেলর সুইফট ও এনএফএল তারকা ট্রাভিস কেলসির বিয়ে পরিণত হয় এক তারকাখচিত গ্ল্যামারাস অনুষ্ঠানে, যেখানে হলিউড, সংগীত এবং ফ্যাশন দুনিয়ার পরিচিত মুখরা নিজেদের স্টাইল স্টেটমেন্ট দিয়ে মুগ্ধ করেন উপস্থিত সবাইকে।
ঝলমলে গাউন, নিখুঁত টেইলরড স্যুট আর পরিমিত অ্যাকসেসরিজ সব মিলিয়ে এটি ছিল এ বছরের সবচেয়ে আলোচিত সেলিব্রিটি ওয়েডিং ফ্যাশনের একটি।
সেলেনা গোমেজের পুরনো হলিউডের গ্ল্যামার

অভিনেত্রী ও গায়িকা সেলেনা গোমেজ বেছে নিয়েছিলেন শ্যাম্পেন-গোল্ড রঙের অলঙ্কৃত একটি গাউন। শরীরের সঙ্গে মানানসই সিলুয়েট, সূক্ষ্ম এমবেলিশমেন্ট এবং ফ্রিঞ্জ ডিটেইলিং তার লুকে এনে দেয় পুরনো হলিউডের রাজকীয় আবহ। কমনীয়তা আর গ্ল্যামারের সুন্দর সমন্বয় ছিল এই পোশাকে।
গিগি হাদিদের ঝলমলে বার্বিকোর মুহূর্ত

সুপারমডেল গিগি হাদিদ উপস্থিত হন উইডারহফের স্প্রিং/সামার ২০২৫ কালেকশনের ঝকঝকে গোলাপি বডিকন গাউনে। বার্বিকোর ট্রেন্ডকে নতুনভাবে তুলে ধরা এই লুকটি ছিল একই সঙ্গে প্রাণবন্ত, আধুনিক এবং উৎসবমুখর।
কালো গাউনে নজর কাড়লেন জেনিফার লোপেজ

জেনিফার লোপেজ পরেছিলেন বাখ মাই ফল/উইন্টার ২০২৬ রেডি-টু-ওয়্যার কালেকশনের একটি কালো গাউন। স্কুপ নেকলাইন ও লেদার-ট্রিম হেমলাইন পোশাকটিকে দিয়েছে আলাদা মাত্রা। এর সঙ্গে হীরার গয়না তার পুরো লুককে আরও পরিশীলিত করে তোলে।
লাল লেস গাউনে ক্যামিলা কাবেলোর সাহসী উপস্থিতি

ক্যামিলা কাবেলো বেছে নিয়েছিলেন জিমারম্যান স্প্রিং ২০২৬ কালেকশনের অফ-দ্য-শোল্ডার লাল লেস গাউন। শিয়ার স্কার্ট, নাটকিয় কেপ-স্লিভ এবং কালো ভেলভেট ক্রস চোকার সব মিলিয়ে তার স্টাইল ছিল অভিজাত।
এড শিরান ও চেরি সিবোর্নের ক্লাসিক জুটি

গায়ক এড শিরান পরেছিলেন উজ্জ্বল নীল রঙের একটি ক্লাসিক স্যুট। অন্যদিকে তার স্ত্রী চেরি সিবোর্নের গোল্ডেনরড রঙের পোশাক দুজনের উপস্থিতিকে করে তোলে আরও আকর্ষণীয়। মিনিমাল কিন্তু রুচিশীল এই জুটি নজর কেড়েছে অনেকের।
সোনালি আভায় কার্লি ক্লস

মডেল কার্লি ক্লস হাজির হন টোভ ফল ২০২৬ কালেকশনের লিকুইড-গোল্ড স্ট্র্যাপলেস গাউনে। সঙ্গে ছিল সিলভার স্যান্ডেল, শ্যাম্পেন রঙের সাটিন ক্লাচ এবং গাঢ় লাল লিপস্টিক।
মিনিমাল ডাকোটা জনসন

ডাকোটা জনসন বেছে নিয়েছিলেন একটি কালো অ্যাসিমেট্রিক্যাল গাউন। ছোট কালো হ্যান্ডব্যাগ এবং মিনিমাল গয়নার মাধ্যমে তিনি প্রমাণ করেছেন, খুব সাধারণ ভাবেও স্টাইলিশ হওয়া সম্ভব।
জেসিকা আলবা ও ড্যানি রামিরেজের এলিগ্যান্ট উপস্থিতি

জেসিকা আলবা প্রাডার একটি পোশাকের সঙ্গে গ্যাব্রিয়েল অ্যান্ড কো.-এর গয়না পরেছিলেন। অন্যদিকে অভিনেতা ড্যানি রামিরেজ ক্লাসিক কানালি টাক্সেডোতে হাজির হয়ে দেখিয়েছেন পুরুষদের ফরমাল লুক কখনোই পুরোনো হয় না।
ভালোবাসার মঞ্চে ফ্যাশনের উৎসব
টেলর সুইফট ও ট্রাভিস কেলসির বিয়ের অনুষ্ঠান শুধু দুই তারকার নতুন জীবনের সূচনাই নয়, বরং ২০২৬ সালের অন্যতম আলোচিত ফ্যাশন মুহূর্তেও পরিণত হয়েছে। ঝলমলে গাউন থেকে শুরু করে মিনিমাল এলিগ্যান্স প্রতিটি লুকই প্রমাণ করেছে, একটি সেলিব্রিটি বিয়ে কীভাবে ফ্যাশনপ্রেমীদের জন্য হয়ে উঠতে পারে অনুপ্রেরণার এক বিশাল মঞ্চ।








