২০২৬–২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষায় শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন চেয়েছে সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ। ইতিমধ্যে ভর্তির আবেদনসংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কলেজ কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় পাস করা শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। বিজ্ঞান বিভাগের বাংলা ও ইংরেজি ভার্সনের ভর্তিতে শিক্ষার্থীদের এসএসসিতে উচ্চতর গণিত ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে। তবে বাংলা ভার্সনের শিক্ষার্থীরা ইংরেজি ভার্সনে আবেদন করতে পারবেন না। ও লেভেলের শিক্ষার্থীদের আবেদন গ্রহণ করা হবে না।
সেন্ট যোসেফ কলেজে একাদশে ভর্তি, ৬৫০ আসনের বিস্তারিত জেনে নিনন্যূনতম কত জিপিএতে আবেদন
বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে আবেদনের জন্য ন্যূনতম জিপিএ ৪ দশমিক ৭৮ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম জিপিএ ৩ দশমিক ৫০ ও মানবিক বিভাগে ২ দশমিক ৫০ থাকতে হবে।
বিভাগ পরিবর্তন করেও আবেদন করা যাবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষায় ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৪ ও বিজ্ঞান থেকে মানবিক বিভাগে ভর্তির জন্য ন্যূনতম জিপিএ ৩ থাকতে হবে। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে ভর্তির ক্ষেত্রেও ন্যূনতম জিপিএ ৩ প্রয়োজন।
নটর ডেম কলেজে ভর্তি: বাড়ল ফি, 'ও' লেভেল শিক্ষার্থীদের আবেদন নয়, আসন ৩২৯০সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের একাদশে ভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।
মোট আসন ৫৬০
এবার বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে ৩২০ ও ইংরেজি ভার্সনে ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। এ ছাড়া ব্যবসায় শিক্ষা বিভাগে ৮০ ও মানবিক বিভাগে ৮০ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। সব মিলিয়ে এই শিক্ষাপ্রতিষ্ঠানে মোট ৫৬০টি আসনে শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে।
আবেদন শুরু ১ সেপ্টেম্বর, ফি ৫০০ টাকা
ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থীরা আগামী ১ সেপ্টেম্বর দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে ১২ সেপ্টেম্বর বেলা ২টা পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবে। প্রতিষ্ঠানের ভর্তিসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অথবা কলেজের ওয়েবসাইটের ‘Admission’ লিংকের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনের সময় এসএসসি পরীক্ষার প্রবেশপত্র ও একাডেমিক ট্রান্সক্রিপ্টের তথ্য অনুযায়ী ফরম পূরণ করতে হবে। ভর্তি পরীক্ষার জন্য সার্ভিস চার্জ ছাড়া ৫০০ টাকা আবেদন ফি দিতে হবে। অনলাইনে অর্থ পরিশোধের পর প্রবেশপত্র ডাউনলোড করে প্রিন্ট কপি সংগ্রহ করতে হবে।
হলি ক্রস কলেজে একাদশে ভর্তি, আসন ১৩৩০, দেখুন আবেদনের বিস্তারিতভর্তি পরীক্ষা ১৩ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর, রোববার সকাল ৯টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
২০২৬ সালের এসএসসি পরীক্ষার সিলেবাস অনুযায়ী এ পরীক্ষা নেওয়া হবে। বিজ্ঞান বিভাগ থেকে ব্যবসায় শিক্ষা বা মানবিক বিভাগে আবেদন করলে বিজ্ঞান বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে। আবার ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে মানবিক বিভাগে আবেদন করলে ব্যবসায় শিক্ষা বিভাগের প্রশ্নে পরীক্ষা দিতে হবে।
-বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত ও জীববিজ্ঞান থেকে প্রশ্ন থাকবে।
-ব্যবসায় শিক্ষা বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, হিসাববিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ এবং ফিন্যান্স ও ব্যাংকিং থেকে প্রশ্ন করা হবে।
-মানবিক বিভাগের পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ বিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, ইতিহাস ও বিশ্বসভ্যতা, অর্থনীতি এবং পৌরনীতি অন্তর্ভুক্ত থাকবে।
লিখিত ও মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে এসএসসিতে পাওয়া জিপিএ বিবেচনা করে চূড়ান্তভাবে শিক্ষার্থী নির্বাচন করা হবে। নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল, মেধাতালিকা ও অপেক্ষমাণ তালিকাসহ ভর্তিসংক্রান্ত সব তথ্য কলেজের ওয়েবসাইট, ফেসবুক পেজ ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
একাদশে ভর্তিতে নীতিমালা: ২ সেপ্টেম্বর আবেদন, কোটা ৭%, জিপিএ সমান হলে যেভাবে মেধাক্রমশিক্ষার্থীদের বিনা মূল্যে জেমিনাই প্রো ও ৪০০ জিবি স্টোরেজ দিচ্ছে গুগল, যেভাবে পাবেন





