কমোডিটি এক্সচেঞ্জ স্থাপনের জন্য চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) ইতোমধ্যে অধিকাংশ কাজ সম্পন্ন করেছে। বাকি কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নীতিগতভাবে সম্মত। খুব অল্প সময়ের মধ্যে বাকি কাজগুলো সম্পন্ন করে ফিউচারস উইথ ক্যাশ সেটেলমেন্টের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কমোডিটি এক্সচেঞ্জ যাত্রা শুরু করবে।