দিল্লিতে টানা এক মাস ধরে ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর জোরালো প্রতিক্রিয়া জানিয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা সভাপতি অভিজিৎ দীপকে। একে গণতন্ত্রের জন্য বড় বিজয় বলে মন্তব্য করেছেন তিনি। সেই সঙ্গে আন্দোলন থামবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন সিজেপি প্রধান।

আরও পড়ুন

অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ

পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে বলেন, ‘আমরা পেরেছি। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটিই গণতন্ত্র।’ তবে এই পদত্যাগেই আন্দোলন শেষ হচ্ছে না বলে তিনি স্পষ্ট করে দিয়েছেন।

সরকারের কাছে আরও দুটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেছেন সিজেপি প্রতিষ্ঠাতা। প্রথমত, যেসব শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, তাদের প্রতিটি পরিবারকে এক কোটি রুপি করে ক্ষতিপূরণ দিতে হবে।

আরও পড়ুন

ভারত / শিক্ষামন্ত্রীর পদত্যাগেই আন্দোলন শেষ নয়! বাকি আরও ৩ দাবি

দ্বিতীয়ত, গত ২০ তারিখের ঘটনায় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে। পুলিশকে আক্রমণ করে দীপকে বলেন, ‘গত ২০ তারিখে যে পুলিশ গুন্ডারা হামলা চালিয়েছিল, সেইসবত পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে।’

This is the first wicket. We won't stop here. This is just the beginning. I salute all students, all the volunteers who have been sitting here for the last 36 days pic.twitter.com/4qerlaMP6v

— Cockroach is Back (@Cockroachisback) July 25, 2026

‘প্রথম উইকেট পতন’

শিক্ষামন্ত্রীর পদত্যাগকে আন্দোলনের মাত্র প্রথম সাফল্য হিসেবে দেখছে সিজেপি। একে ক্রিকেটের একটি উইকেটের পতনের সঙ্গে তুলনা করেছেন দলটির প্রধান।

অভিজিৎ দীপকে দ্ব্যর্থহীন কণ্ঠে জানিয়েছেন, ‘এটি প্রথম উইকেট মাত্র। আমরা এখানেই থামছি না। এটি কেবল শুরু।’ বাকি দাবিগুলো পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন একইভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

সূত্র: উড়িষ্যা টিভি
কেএএ/