ময়মনসিংহের ফুলপুরে নিজ বাসা থেকে বিজয় পাল (২১) নামের এক ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুলাই) ভোরে উপজেলার আমুয়াকান্দা বাজার এলাকার বাসায় নিজ কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের সদস্যরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন
জিলাপি খাইয়ে উদ্বোধন, পরে পুরো সড়কের ইট চুরি
নিহত বিজয় পাল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া তার কয়েকটি পোস্টে মানসিক কষ্ট ও বিষণ্নতার ইঙ্গিত পাওয়া গেছে। তবে এ পোস্টের সঙ্গে তার মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি-না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জাগো নিউজকে বলেন, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। তদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
হোসাইন সুলভ/এসআর/জেআইএম








