নীলফামারী সীমান্তে নতুন একটি বর্ডার আউট পোস্ট (বিওপি) উদ্বোধন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা জোরদার, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে এ বিওপি স্থাপন করা হয়।
সোমবার (৬ জুলাই) দুপুরে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই ইউনিয়নের তিস্তা নদীর চরাঞ্চলে ৫১ বিজিবির অধীনে নির্মিত জড়সিংহেরশ্বর বিওপি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্পের নামফলক উন্মোচন করেন বিজিবির রংপুর রিজিয়নের রিজিয়নাল কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ এস এম নাছির। এসময় তিনি বিওপি প্রাঙ্গণে একটি আম গাছের চারা রোপণ করেন।
এসময় উপস্থিত ছিলেন বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত হাসান, রংপুর ব্যাটালিয়ান (৫১ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
আমিরুল হক/এসজেডএইচ/এএসএম








