বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূলে মিয়ানমারে পাচারের সময় ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২১ জনকে আটক করেছে নৌবাহিনী। শুক্রবার (২৬ জুন) ভোরে দ্বীপ থেকে প্রায় ১৩ মাইল দূরে গভীর সমুদ্রে পৃথক দুটি অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় সিমেন্ট বহনে ব্যবহৃত দুটি ফিশিং বোটও জব্দ করা হয়েছে।নৌবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনীর একটি জাহাজ টহল দেওয়ার সময় সন্দেহভাজন দুটি বোটকে থামার সংকেত দেয়। পরে ‘এফবি ফাতেমা হোসনা’ ও ‘এফবি নিঝু রাব্বি’ নামের দেশীয় কাঠের ফিশিং বোট দুটি তল্লাশি করে ১ হাজার ৪৫০ বস্তা ‘ডায়মন্ড সিমেন্ট’ পাওয়া যায়।অভিযানে ‘এফবি ফাতেমা হোসনা’ থেকে ১০ জন এবং ‘এফবি নিঝু রাব্বি’ থেকে ১১ জনসহ মোট ২১ জন পাচারকারীকে আটক করা হয়েছে। পাচারের উদ্দেশ্যে এসব সিমেন্ট অবৈধভাবে মিয়ানমারে নেওয়া হচ্ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।বাংলাদেশ নৌবাহিনী জানিয়েছে, জব্দ করা সিমেন্ট ও বোটসহ আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। সমুদ্রসীমায় চোরাচালান, মাদক পাচার ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে নৌবাহিনীর এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
রাজনীতি
সিমেন্ট নিয়ে মিয়ানমার যাওয়ার পথে ধরা ২১

শেয়ার করুন







