নাটোরের সিংড়ায় স্কুল থেকে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয়রা অভিযুক্তকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
রোববার (৫ জুলাই) দুপুরে পৌরসভার বালুয়া বাসুয়া এলাকায় এ ঘটনা ঘটে। আটক গৌতম পেশায় একজন অটোরিকশাচালক এবং উপজেলার চৌগ্রামের গিরেন চন্দ্রের ছেলে।
স্থানীয়রা জানান, টিফিনের বিরতিতে বালুয়া এলাকার ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল থেকে বাসায় ফিরছিল। এসময় গৌতম নামের এক যুবক জোরপূর্বক ওই ছাত্রীকে পাশের একটি ফাঁকা বাড়িতে নিয়ে যান। এসময় ভুক্তভোগী অভিযুক্তকে কামড় দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘অভিযুক্তকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।’
রেজাউল করিম রেজা/এসআর








