‘সুইজারল্যান্ড প্রবাসী’ (Switzerland Probashi) বাংলা ভাষায় লেখা ব্যঙ্গাত্মক সামাজিক যোগাযোগমাধ্যমের (ফেসবুক) একটি পেজ। এতে বাংলাদেশি প্রবাসীদের জীবন, আন্তর্জাতিক শিক্ষার্থী, সামাজিক আচরণ এবং বাংলা ইন্টারনেট সংস্কৃতি সম্পর্কিত প্যারোডি ও রম্য কনটেন্ট প্রকাশ করা হয়।

‘সুইজারল্যান্ড প্রবাসী’ পেজটি মূলত বাংলা ভাষায় কনটেন্ট প্রকাশ করে। এটি কাল্পনিক পুনরাবৃত্তিমূলক চরিত্র, সম্পাদিত কথোপকথন ও ব্যঙ্গাত্মক পোস্ট ফেসবুকে শেয়ার করে। সম্প্রতি পেজটি নিয়ে একটি নিবন্ধ প্রকাশ করেছে উইকিপিডিয়া। নিবন্ধটিতে পেজটির সূচনা, ইতিহাস, কনটেন্ট ও উপস্থাপনশৈলী, সাংস্কৃতিক প্রভাব ও প্রভাবশক্তি, একাডেমিক আলোচনা ও তথ্যসূত্র, বহিঃসংযোগ যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন

ভাইরাল ঢাবি অধ্যাপককে অব্যাহতি, যা বলছেন নেটিজেনরা

জানা যায়, কামরুজ্জামান কামরুজ্জামান, ওসমান গণি, আবুল কালাম প্লাম্বার নামগুলো গত কয়েক বছরে বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক) ব্যবহারকারীদের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয় হয়ে উঠেছে। ফেসবুকভিত্তিক ব্যঙ্গাত্মক পাতা ‌‘সুইজারল্যান্ড প্রবাসী’র চরিত্র তারা।

পেজটি চালু হওয়ার ২ বছরের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে ওঠে। বর্তমানে এ পেজের ৩ লাখ ৬৭ হাজার ফলোয়ার আছে। সুইজারল্যান্ড প্রবাসী পেজের মূল অ্যাডমিন বসবাস করেন যুক্তরাজ্যে। তার দলের আরও একজন আছেন যুক্তরাজ্যে, দুইজন যুক্তরাষ্ট্রে ও একজন সুইডেনে।

আরও পড়ুন

সোশ্যাল মিডিয়ায় সমর্থকদের ব্রাজিল বন্দনা

তারা অনলাইনে নিজেদের মধ্যে আলোচনা করে কনটেন্ট ঠিক করেন, মডারেট করেন বা পেজটি পরিচালনা করেন। আরও কয়েকজন মডারেটর আছেন; যারা পেজটি পরিচালনায় সহায়তা করে থাকেন। এবার উইকিপিডিয়ার নিবন্ধে যুক্ত হয়ে পেজটির গুরুত্ব যেন আরও বেড়ে গেল।

এসইউ