বিশ্বকাপের ব্যস্ততা শেষে ছুটির সময়টা বেশ উপভোগই করছেন কিলিয়ান এমবাপে। ছুটি কাটাতে এখন তিনি রয়েছে বার্সেলোনায়। সেখানে তার সঙ্গে দেখা গেছে এক সুন্দরী নারীকে।
এমবাপে চুটিয়ে ছুটি কাটাচ্ছেন, সঙ্গে আবার একজন সুন্দরী নারী! বিষয়টা পাপারাজ্জিদের জন্য যেন সোনায় সোহাগা। এমবাপের পিছু না নিলে কী হয়! হলোও তাই। একের পর এক ক্লিক। উঠে গেলো অসংখ্য ছবি।
এরপর সেগুলো চলে এলো অন্তর্জালের দুনিয়ায়। বিশ্লেষণ শুরু হলো এমবাপের সঙ্গে কে এই সুন্দরী নারী? খুব বেশি খোঁজা লাগলো না। কারণ, তিনি স্পেনের খুব পরিচিত মুখ। একজন অভিনেত্রী। নাম এসথার এক্সপোজিতো। কিলিয়ান এমবাপের নতুন বান্ধবী। তার সঙ্গেই মূলত বার্সেলোনায় ছুটি কাটাতে দেখা গেছে রিয়াল মাদ্রিদের ফরাসী তারকাকে। বার্সেলোনায় তারা ঘুরে দেখেছেন শহরের অন্যতম বিখ্যাত স্থাপনা ও পর্যটন আকর্ষণ সাগরাদা ফ্যামিলিয়া।
২০২৬ বিশ্বকাপ শেষে ছুটিতে থাকা এমবাপের অবকাশযাপনের বিভিন্ন মুহূর্ত এর আগেও সামনে এসেছে। এবার বার্সেলোনার ঐতিহাসিক স্থাপনাটিতে তাদের উপস্থিতির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
স্থানীয় একটি ট্যুর গাইড প্রতিষ্ঠান, সামাজিক যোগাযোগমাধ্যমে ‘কাউর ট্যুরস’ নামে পরিচিত, এমবাপে ও এসথারের সাগরাদা ফ্যামিলিয়া ভ্রমণের ছবি ও ভিডিও প্রকাশ করেছে। সেখানে দেখা যায়, দুজনই স্থাপনাটির স্থাপত্য ও নির্মাণশৈলী সম্পর্কে গাইডের ব্যাখ্যা মনোযোগ দিয়ে শুনছেন। ঐতিহাসিক ভবনটির নকশা ও বিভিন্ন কারুকাজও কাছ থেকে দেখেছেন তারা।
আরও পড়ুনমেসি, কেপ ভার্দে নাকি ট্রাম্প- ২০২৬ বিশ্বকাপকে কীভাবে মনে রাখবেন?
স্প্যানিশ স্থপতি আন্তোনি গাউদির বিখ্যাত এই স্থাপনাটি বার্সেলোনার অন্যতম প্রধান প্রতীক। শহরে আসা পর্যটকদের কাছে সাগরাদা ফ্যামিলিয়া অন্যতম আকর্ষণ। সেই জায়গাতেই এবার অবকাশের একটি দিন কাটালেন রিয়াল মাদ্রিদের তারকা।
প্যারিস থেকে সার্ডিনিয়া, এবার বার্সেলোনা
বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই এমবাপে ও এসথারকে ইউরোপের বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা যাচ্ছে। বার্সেলোনার আগে তারা ছিলেন ফ্রান্সের রাজধানী প্যারিসে। এরপর ইতালির বিখ্যাত দ্বীপ সার্ডিনিয়াতেও ছুটি কাটাতে দেখা যায় দুজনকে।
বিশ্বকাপে ফ্রান্সের যাত্রা অবশ্য প্রত্যাশামতো হয়নি। সেমিফাইনালে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও হেরে চতুর্থ হয়ে আসর শেষ করে তারা। এরপরই দীর্ঘ মৌসুমের ক্লান্তি কাটাতে ছুটিতে যান এমবাপে।
আরও পড়ুন
দুই শব্দে জিদানকে পাঠানো বার্তায় কী লিখলেন এমবাপে?
বিশ্বকাপের পর এবার তার সামনে নতুন মৌসুমের প্রস্তুতি। রিয়াল মাদ্রিদের হয়ে ২০২৬-২৭ মৌসুম শুরু করার আগে এই অবকাশই তার বিশ্রামের সুযোগ।
এমবাপে-এসথারকে ঘিরে বাড়ছে আলোচনা
এমবাপের সঙ্গে এসথার এক্সপোজিতোর সম্পর্ক নিয়ে গত কয়েক মাস ধরেই ইউরোপীয় সংবাদমাধ্যমে আলোচনা চলছে। স্প্যানিশ এই অভিনেত্রী দেশটির বিনোদন জগতের অন্যতম পরিচিত মুখ। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামেও তার অনুসারীর সংখ্যা ২৪ মিলিয়নের বেশি।
তবে সম্পর্ক নিয়ে দুজনই বরাবরই বেশ সতর্ক। নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলেন না তারা। ফলে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেলেও সম্পর্কের বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানাননি কেউই।
আরও পড়ুন
মেসির অর্ধেক বিশ্বকাপ খেলে সর্বোচ্চ গোল এমবাপের
অবিশ্বাস্য এমবাপে, এক মৌসুমে তিন গোল্ডেন বুট!
তবে সাম্প্রতিক সময়ে প্যারিস, সার্ডিনিয়া ও এবার বার্সেলোনায় তাদের একসঙ্গে উপস্থিতি সেই আলোচনাকে আরও জোরালো করেছে।
বিশ্বকাপের পর এমবাপের বিশ্রামের সময় প্রায় শেষ। ছুটি কাটিয়ে তাকে এখন ফিরতে হবে রিয়াল মাদ্রিদের শিবিরে। নতুন মৌসুমের প্রস্তুতিতে যোগ দিয়ে দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন ফরাসি তারকা।
বিশ্বকাপের ধকল কাটিয়ে সতেজ এমবাপেকে নতুন মৌসুমে আরও বড় ভূমিকায় দেখতে চায় রিয়াল। আর তার মাঠের বাইরের জীবন নিয়েও যে ভক্তদের আগ্রহ কমছে না, বার্সেলোনায় এসথারের সঙ্গে ছুটি কাটানোর নতুন ছবিই তার আরেকটি প্রমাণ।
আইএইচএস/








