তালের সময় এখন। বাড়িতে বানাতে পারেন তালের নানা পদ। রেসিপি দিয়েছেন শুভাগতা দেবাশীষ

উপকরণ

  • পাকা তালের ক্বাথ: ১ কাপ

  • ঠান্ডা দুধ: ২ কাপ

  • ভ্যানিলা আইসক্রিম: ১ স্কুপ

  • চিনি: ১-২ টেবিল চামচ বা প্রয়োজন অনুযায়ী

  • এলাচিগুঁড়া: ১ চিমটি

  • বরফ: ৪-৫ টুকরা

  • সামান্য কোরানো নারকেল ও কনডেন্সড মিল্ক: ১ টেবিল চামচ (ঐচ্ছিক)

প্রণালি

  • তালের শাঁস ভালোভাবে চটকে বা ব্লেন্ড করে ছেঁকে নিন।

  • আঁশ বাদ দিন।

  • ব্লেন্ডারে তালের ক্বাথ, ঠান্ডা দুধ, আইসক্রিম, চিনি ও এলাচিগুঁড়া দিন।

  • ৩০-৪৫ সেকেন্ড ভালোভাবে ব্লেন্ড করুন।

  • বরফ দিয়ে আরও কয়েক সেকেন্ড ব্লেন্ড করুন। গ্লাসে ঢেলে দিন।

  • ওপরে এক স্কুপ আইসক্রিম বা সামান্য কোরানো নারকেল দিয়ে পরিবেশন করুন।

গাজরের হালুয়ার রেসিপি