পাবনায় শ্রীশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র সৎসঙ্গ আশ্রমের দানবাক্স ভেঙে চুরির ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মৃদুল হোসেন (২৪)। তাঁর বাড়ি পাবনা সদর উপজেলার হেমায়েতপুর বুদেরহাট গ্রামে।

হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) রাজিব হাসান জানান, গত বৃহস্পতিবার ভোরে কে বা কারা আশ্রমের ভেতরে থাকা দানবাক্স ভেঙে টাকা চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর আশ্রমের ভারপ্রাপ্ত কোষাধ্যক্ষ ধীশংকর সরকার মামলা করেন। পুলিশ আশ্রমের সিসিটিভি ফুটেজ এবং স্থানীয় তথ্যের ভিত্তিতে মৃদুল হোসেনকে শনাক্ত করে।