ঠাকুরগাঁওয়ে ট্রেনের ধাক্কায় হবিজান বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে রুহিয়া উপজেলার রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
হবিজান বেগম উপজেলার ঘনিমহেশপুর প্রধানপাড়া গ্রামের মৃত সিরাজ উদ্দিনের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি রুহিয়া রেলস্টেশন অতিক্রম করছিল। এ সময় হবিজান বেগম রেললাইন পার হওয়ার চেষ্টা করলে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
রুহিয়া থানার ওসি বদিউজ্জামান বলেন, “ট্রেনের ধাক্কায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল সম্পন্ন করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের করবে রেলওয়ে পুলিশ।”








