আসন্ন এশিয়ান গেমস শেষে বাংলাদেশ নারী ক্রিকেট দলের টি-টুয়েন্টি অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা জ্যোতি। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বিসিবিকে নিজের এই সিদ্ধান্ত জানিয়েছেন তিনি। চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেছেন নারী ক্রিকেট কমিটির চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘জোত্যির পাঠানো ইমেইল আমরা পেয়েছি। ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও মনোযোগ দিতেই নেতৃত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওয়ানডে দলের […]