গাইবান্ধা জেলায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবির) ডিলারদের পুনঃনবায়ন বন্ধ রাখার নির্দেশনা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জেলা টিসিবি ডিলার বাঁচাও আন্দোলনের উদ্যোগে এই মানববন্ধন করা হয়। এতে বক্তব্য দেন ডিলার মো. জছিজার রহমান সুজা, এম এ রশিদ, আখতারুজ্জামান, শাহ আলম সেলিমসহ অনেকেই।
বক্তারা বলেন, সম্প্রতি টিসিবি কর্তৃক ২০২৬ সালের জুন মাসে যাদের ডিলারশিপের মেয়াদ শেষ হয়েছে তাদের পুনঃনবায়ন না করার নির্দেশনা দেওয়া হয়। সরকারের এই সিদ্ধান্তে আমরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তারা অতিদ্রুত টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধিত-২০২৫ ও মেয়াদোত্তীর্ণ টিসিবির ডিলারদের পুনঃনবায়নের নির্দেশনা বাতিলসহ কয়েক দফা দাবি জানান।
মানববন্ধন শেষে প্রধানমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।
আনোয়ার আল শামীম/এনএইচআর/জেআইএম








